Posts

Showing posts with the label আমার কিছু কবিতা হতে

একটি বিশেষ কমেন্ট থ্রেড!

 এই পোস্টের নীচে আমি কমেন্ট থ্রেডটি ব্যবহার করতে চাই, মনের মাঝে টুং টাং করা ছন্দ গুলোর স্মৃতিতে। 

অন্তত এমন হোক

Image
ছবিঃ  www.vecteezy.com অন্তত এমন হোক তন্ময় তালুকদার অন্তত একটি মিষ্টি কণ্ঠ, আর একটুকু সুর থাকুক, আর ঢেউ খেলে যাক সাত শব্দের মূর্ছনা। অন্তত একটি শান্তির বিকেল, হুম, একটুকু রোদেলা আর নাতিশীতোষ্ণতা, সঙ্গে থাকুক প্রিয় কবিতারা। অন্তত, তুমি থাকো, আর সবুজে ঘেরা- কিছু ইলশেগুঁড়ি বৃষ্টি? আর সাহিত্যিক এক সন্ধ্যা! অথবা বাসন্তিক একটি দিনে  বরফ-তুলোর উপত্যকার পাশ দিয়ে- সাঁ সাঁ করে ছুটে যাবো নাহয় দূরে কোথাও তোমায় নিয়ে? || আমার কিছু কবিতা হতে - ৪ || রচনাকালঃ  ৩ মার্চ, ২০২৩ খ্রিঃ (মধুবাগ, ঢাকা)

আজি বরিষার বাতাবরণে

Image
ছবিঃ www.pinterest.com আজি বরিষার বাতাবরণে... তন্ময় তালুকদার আজি মেঘ মল্লার কাব্যে বিভূষিত বাতাবরণে- সমস্ত রোমন্থন শুধুই বরিষার নবীনবরণে। আজি একাকার হয়ে খুঁজি ফিরে ফিরে আমি, স্বপ্নের প্রেম থেকে কেউ আজ এসেছে কি? কল্পনার ছন্দেতে লয় মিলায়ে আজ বরষা ঝরে, আর তুমি তুমি করে খুঁজে ঝড় তুলে হৃদয় গভীরে। (আমি) বৃষ্টির লয়ে লয়ে হারিয়েই যাবো আজ মেঘ তরঙ্গে, ঈশান কোণ হতে উঁকি দাও শুধু তুমি নিবে কি (আমায়) সঙ্গে? আজি মেঘ মল্লার কাব্যে বিভূষিত বাতাবরণে- সমস্ত রোমন্থন শুধুই বরিষার নবীনবরণে। আজি একাকার হয়ে খুঁজি ফিরে ফিরে আমি, স্বপ্নের প্রেম থেকে কেউ আজ এসেছে কি? || আমার কিছু কবিতা হতে - ২ || রচনাকালঃ মে ১৬, ২০২২ খ্রিঃ 

আবির তুলিতে চিত্রপট

Image
ছবিঃ প্রথম আলো  আবির তুলিতে  চিত্রপট তন্ময় তালুকদার  আবির তুলিতে আঁকা চিত্রপট? নাকি বাস্তবেরই অবয়বের ভ্রম? নাকি শেষ বিকেলের জোছনা পূর্ব গল্প? নাকি সূর্য ডোবার মিষ্টি আলোর মূর্ছনা? ঈশান কোণের মুগ্ধধারার গল্প কি তবে তুমি!  নাকি সমুদ্রে ভেজা আম্রপল্লব রাগের সুরসুধা? একি তিলোত্তমার মৃদু ছন্দের আঁকিবুকি? নাকি পুব আকাশের রংধনুদেরই ছড়াছড়ি? || আমার কিছু কবিতা হতে - ১ || রচনাকালঃ জুলাই ২৪, ২০২১ খ্রিঃ 

দুটো প্ৰেম

Image
ছবিঃ  www.istockphoto.com দুটো প্ৰেম তন্ময় তালুকদার এক কাপ দার্জিলিংয়ের প্রেম দিবে? খুব আয়েশ করে দুটো করে চুমু আঁকবো। খুব শীতল ভোরে হিমালয়ের হাওয়ায়, মন প্রাণ ভরে হিম শীতল বিমল বায়ুতে- একটি গভীরতম শ্বাস নিয়ে- এক শব্দে বলবো- ভালোবাসি। পৃথিবীর কোনো দর্শন থাকবে না বাধা হয়ে, থাকবে না কোনো মহাপুরুষের বাণী, শুধু মাত্র কাঞ্চনজঙ্ঘায় প্রতিফলিত কিরনের মতোই, ধ্রুব ও একমাত্র হয়ে থাকবে দুটি প্রেম। কিংবা কাশ্মীরের তুলোর মতো বরফের কিছু প্রেম? শ্রীনগরের থেকেও কিছুটা দূরে থেকে অনুভবের জন্য। শীত আর নাতিশীতোষ্ণের মধ্যবর্তী কিছুতে আটকে থেকে, দুই শব্দেই বলবো, প্রেম চাই। পৃথিবীর যেকোনো প্রথা, মতবাদের বহু ঊর্ধ্বে- তখন হিমালয়ের কোনো শৃঙ্গ জানান দিবে, নিজের মতোই দৃঢ়ভাবে সু - উচ্চে, আমাদের অপার্থিব দুটি প্রেম। কিন্তু, সত্যির আড়ালেও সত্যিটি কি জানো? অলৌকিকভাবে হলেও, ভীষণভাবে তোমায় চাই। || আমার কিছু কবিতা হতে - ৩ || রচনাকালঃ  ২০১৯ খ্রিঃ (দিনাঙ্ক অজানা)