আমার প্রথম আয়!
তন্ময় তালুকদার প্রথম আয়! শোনতে একটু আবেগময় লাগে তাই না? আজ ঘুম ভাঙ্গে বেলা করেই খানিক, কারণ আগের রাতে ঘুমিয়েছি রাত ৪ টা ৩০ এর দিকে সম্ভবত। ব্যাপার হলো একটি কাজের জন্য অপ্রত্যাশিত ভাবেই ফোন এসেছিলো মাস কয়েক আগে। আগে কখনো প্রফেশনাল কিছু করি নি। তাই যখন ওপর প্রান্ত থেকে শোয়েব ভাই কাজটির কথা বলছিলেন তখন একটু নার্ভাস লাগছিলো। না না করে করেও হ্যাঁ বলে দিই। কাজটি কিছুই না, একজন পিএইচডি স্টুডেন্টের (আদিত্য ভাই) রিসার্সের কাজের একটি পার্ট - হেইট স্পিচ নিয়ে ন্যাচেরাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ও ডেটা ভিজুয়ালাইজেশন এর একটু খানি শরবতে ডেটা এনালাইসিসের কাঁপা হাতে ছেড়ে দেওয়া আন্দাজ মতো নুন-চিনি। অন্তত শুরুতে এমনই সহজ লেগেছিলো। তবে পিওর এনএলপি নিয়ে কখনো কাজ করি নি আমি তখনো। এডভান্স ভিজুয়ালেশনও এতো পারি না। শিক্ষানবীশ আমি তখন বা এখনও। শেষে ঘাম ঝরেছিলো অনেক এটা বলতে কোনো আক্ষেপ নেই। তবে এটা ঠিক। কখনো করি নি বলে ভয়ও পাই নি যে পারবো না। পারবো এই বিশ্বাস ছিলোই আমার। তো তারপর অনেক চড়াই উতরাই পার করে কাজটি করে (কিছু বাকি ছিলো বটে, তবে ফাইনাল এক্সাম মাথায় নিয়ে ওইটুকুই করতে ...